প্রস্তাবিত ২০২০-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংবাদ সম্মেলন শনিবার (৩ জুন)। এদিন সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১ জুন) বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এতে আওয়ামী লীগের আগের স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে এক ধাপ এগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সহায়ক হবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেছেন, আওয়ামী লীগের এবারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ভূমিকা রাখবে এই বাজেট। এতে ধনী-গরীব সবাই উপকৃত হবে। ফলে আগামী নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি করবে এবারের বাজেট।




রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে
কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে বাংলাদেশি আহসানুল হাফিজ মনোনীত
টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান 