প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে রূপরেখা প্রণয়নে একটি সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্য মো. আবু জাহিরকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম ও নার্গিস রহমানকে সদস্য রাখা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
কমিটি সূত্র জানায়, বৈঠকে সরকারি প্রতিষ্ঠানসমূহের উপযুক্ত জায়গায় নেট মিটারিং পদ্ধতিতে সোলার প্ল্যান্ট স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়। নবায়নযোগ্য জ্বালানিসংক্রান্ত প্রকল্প ও যেসব প্রকল্পে বৈদেশিক সরাসরি বিনিয়োগ আসবে সেসব প্রকল্প অগ্রাধিকার দিয়ে প্রাথমিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে সুপারিশ করে সংসদীয় কমিটি। ঘন ঘন লোডশেডিংয়ের মাধ্যমে সাধারণ জনগণ যাতে দুর্ভোগের শিকার না হয় এবং জনমনে যাতে বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
বৈঠকে বিদ্যুৎ উৎপাদনে দেশীয় উৎস হতে কয়লা ও গ্যাস সরবরাহের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা হয়। এ সময় বড়পুকুরিয়া কোল-মাইনিং কোম্পানির আওতাধীন বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতার অগ্রগতির বিষয়ে তুলে ধরা হয়।
এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ইভাকুয়েশনের লক্ষ্যে পিজিসিবি থেকে গৃহীত বিভিন্ন প্যাকেজের অগ্রগতি ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। এ সময় দেশের বিভিন্ন স্থানে সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 