মোঃ ওমর ফারুক, হাজীগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জে গোসল করতে গিয়ে ডুবে গেলো সেলিনা বেগম (২৫) নামের এক গৃহবধূ। পরে দুই ঘন্টা পর তার মৃত দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সেলিনা বেগম ওই বাড়ির কাতার প্রবাসী মামুন হাওলাদারের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় এই গৃহবধূ ঘটনার দিন বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে অনেক সময় অতিবাহিত হলে বাড়ির লোকজন পুকুরের চারপাশে খুঁজতে থাকে। উপায়ান্তর না দেখে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দু’ই ঘন্টার চেষ্টায় পানির নিছে তলিয়ে যাওয়া গৃহবধূ সেলিনা বেগম’কে মৃত অবস্থায় উদ্ধার করে। গৃহবধূর এমন মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রব জানান, গৃহবধূ সেলিনা বেগম মৃগী রোগী ছিলেন। গোসল করতে গিয়ে সে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করি।




বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব 