শনিবার ০৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নির্বাচনী মতবিনিময় সভায় জনগণের শক্তিকেই পরিবর্তনের হাতিয়ার বললেন ইঞ্জিনিয়ার মমিনুল হক

মো,ওমর ফারুক,চাঁদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কূল (পূর্ব) ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ জনতার সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত মতবিনিময় সভা।

এ সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি- ইঞ্জিনিয়ার মমিনুল হক।মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণের উচ্ছ্বসিত উপস্থিতি ও উৎসাহে সভাটিকে রূপ দেয় নেতাকর্মীদের মিলনমেলায়।

Ad

সভায় বক্তব্য রাখতে গিয়ে জননেতা মমিনুল হক বলেন:দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন। জনগণের শক্তিই হবে আগামী পরিবর্তনের হাতিয়ার।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং জনগণের অধিকার নিশ্চিত করতেই তারা রাজনীতি করছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান,বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে, তবেই বিজয় নিশ্চিত হবে।মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত থেকে আসন্ন নির্বাচনে দলের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।