টানা কয়েক দফা কমার পর এবার বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাসাবাড়িতে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে এক হাজার ১৪০ টাকা করা হয়েছে, যা এতদিন বিক্রি হয়েছিল ৯৯৯ টাকায়।
এছাড়া অন্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। আজ বুধবার (২ আগস্ট) থেকেই ভোক্তাপর্যায়ে নতুন দাম কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর এ ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৫২ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৪২৪ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৫১৯ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৭০৯ টাকা, ২০ কেজিতে ১ হাজার ৮৯৯ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজির দাম ২ হাজার ৮৪৯ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৩২৪ টাকা, ৪৫ কেজির দাম ৪ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, কোনো পর্যায়ে নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি করা যাবে না।




কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে বাংলাদেশি আহসানুল হাফিজ মনোনীত
টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি, 