দেশ দেশান্তর,নিউজ ডেস্ক:চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ভয়াবহভাবে বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। সম্প্রতি থানায় তিনটি পৃথক ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে। এর মধ্যে দুটি শিশু ধর্ষণ এবং একটি প্রাপ্তবয়স্ক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়-
১. মকিমাবাদ এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরাশদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
২. হাজীগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সিরাজ মিলিটারির বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
৩. রান্ধুনীমুড়া গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এমরান নামে এক যুবকের বিরুদ্ধে, যিনি নিজের চাচীকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত।
এমন ভয়াবহ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দ্রুত ন্যায়বিচার ও অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন।
হাজীগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সব অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। প্রমাণ সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশ্বস্ত করেছেন।
সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় হাজীগঞ্জ জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল বলছে, এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 