নিউজ ডেস্ক:চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ রেললাইনের পাশে কাজিরগাঁও রোডের কালভার্টের নিচের খালটি নিয়ে দেখা দিয়েছে তীব্র সমালোচনা। অভিযোগ উঠেছে, পৌরসভার পানি নিষ্কাশনের একমাত্র এই খালটি সংস্কারের পরিবর্তে একটি প্রভাবশালী চক্র বালু দিয়ে ভরাট করছে।
স্থানীয়রা জানান, বহুদিন ধরে খালটি সংস্কারের দাবি থাকলেও তা উপেক্ষিত হয়। এখন উল্টো খাল দখল করে ভরাটের কাজ চলছে। এতে শঙ্কা দেখা দিয়েছে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে সামান্য বৃষ্টিতেই পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ।
পৌরবাসীর দাবি, অবিলম্বে খাল ভরাট বন্ধ করে সংস্কারকাজ হাতে নিতে হবে। পাশাপাশি যারা খাল ভরাটের মতো অবৈধ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন, চাঁদপুর এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
পৌরবাসীর একটাই প্রত্যাশা-দ্রুত ব্যবস্থা, নইলে বর্ষায় দুর্ভোগ পোহাতে হবে হাজারো মানুষকে।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 