বৃষ্টি আল্লাহর রহমত। রহমতের এ বৃষ্টিতে সিক্ত হয়ে জমিন ফল-ফসলে ভরে ওঠে। মানুষের রিজিক প্রশস্ত হয়। বৃষ্টি যেন মানুষের জন্য কল্যাণকর হয় সে জন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোট্ট একটি দোয়া শিখিয়েছেন। তাই বৃষ্টির সময় এ দোয়াটি পড়া সুন্নত। বৃষ্টি যেন মানুষের জন্য উপকারি হয় তাই এ দোয়া বেশি বেশি পড়া-
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
উচ্চারণ : আল্লাহুম্মা সাইয়্যেবান নাফিআ।’ (বুখারি)
অর্থ : হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়।’
সুতরাং যখনই বৃষ্টি শুরু হবে তখনই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো ৩ শব্দের ছোট্ট এ দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমে বৃষ্টির ক্ষতির পরিবর্তে উপকার পাওয়ার চেষ্টা করা। কেননা প্রবল বৃষ্টি যেন মানুষের ক্ষতি না হয়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দোয়ার বরকত ও কল্যাণে ঝড়-বৃষ্টির ক্ষতি থেকে হেফাজত করুন। সবাইকে হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।




বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব 