শরীফুল ইসলাম, দুবাই প্রতিনিধিঃ চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং হাইমচর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব নুর হোসেন পাটওয়ারী স্ব-পরিবারে ৫ দিনের সফরে ১৮ই অক্টোবর দুপুরে দুবাই এয়ারপোর্টে পৌঁছান।
সেখানে পৌঁছালে চেয়ারম্যান সহ চেয়ারম্যান সাহেবের পরিবারের সবাইকে ফুল দিয়ে স্বাগত জানান হাইমচর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, দুবাই ব্যবসায়ী জনাব মোঃহামিদ পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারী, জসীমউদ্দিন পাটওয়ারী সহ আরও অনেকে।
পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত সকলের স্বাস্থ্য এবং ব্যবসাবানিজ্য সম্পর্কে খোজ খবর নেন। এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী এক ছেলে এবং দুই মেয়ে। তিনি পারিবারিক সফরে ৫ দিন ভ্রমণের উদ্দেশ্যে দুবাইতে এসেছেন বলে জানান।




নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে
কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে বাংলাদেশি আহসানুল হাফিজ মনোনীত 