অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে বুধবার ভোরে নামাজের সময় নিরীহ মুসল্লী ও বেসামরিক নাগরিকদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইসরায়েলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক বিধি, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।”
এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, ধর্মের স্বাধীনতাকে মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ আন্তর্জাতিক রীতি-নীতির বিরুদ্ধে অধিকৃত অঞ্চলে বারবার এ ধরনের সহিংসতা বন্ধে টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এতে আরো বলা হয়, বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের নিরঙ্কুশ অধিকারের প্রতি সমর্থন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 