আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজের জন্য দুই দিন আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রবিবার ১৫ সদস্যের এই দল ঘোষণা করা হয়েছে। কিন্তু তার দুইদিন পার হয়ে গেলেও সে বিষয়ে কিছুই জানেন না বলে জানালেন টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (১১ এপ্রিল) একটি কফি শপ উদ্বোধনে গিয়ে সাকিব চমকে দেওয়ার মতোই এমন কিছু জানালেন।
রাজধানীর বনানীতে একটি কফি শপ উদ্বোধন করেন সাকিব। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষিত দলটি কেমন হলো? জবাবে সাকিব বিস্মিত হয়ে বলেন, ‘দল ঘোষণা হয়ে গেছে? কবে হয়েছে?’
সাকিবের মুখে এ কথা শুনে এবার সাংবাদিকদের অবাক হওয়ার পালা! বলেন কী বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক! তাকে পাল্টা প্রশ্ন করা হয়, দল ঘোষণা হয়েছে আপনি জানেন না? জবাবে সাকিব ফের বলেন, ‘আমি কোত্থেকে জানব! আমি আসলেই জানি না।’ সাকিবের এই বক্তব্য বিপুল বিস্ময়ের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, তামিমের সঙ্গে বিরোধের কারণে তিনি কি ইচ্ছে করেই এ মন্তব্য করলেন?
উল্লেখ্য, ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল সেখানে পৌঁছবে ২ মে। এরপর ৫ মে একমাত্র প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। দলে নতুন মুখ বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ফিরেছেন শরীফুল ইসলাম। ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ। এ ছাড়া নাসুম আহমেদের জায়গায় ফিরেছেন তাইজুল ইসলাম।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 