মো,ওমর ফারুক,চাঁদপুর: চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বাংলা বাজার এলাকায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার ৬ জুন ২০২৫ সকাল ১১টা ৩০ মিনিট থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত চালানো এই অভিযানে মোট ১১৯টি যানবাহন তল্লাশি করা হয়। অভিযানে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৬ জন চালককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফিটনেসবিহীন ও নিয়মবহির্ভূতভাবে চলাচলকারী ৩টি সিএনজি আটক করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়।
যৌথ বাহিনীর এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা একসঙ্গে অংশগ্রহণ করেন। অভিযান চলাকালীন দেখা যায়, অধিক গতি, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, এবং লাইসেন্স ও ফিটনেস সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের এক সিনিয়র কর্মকর্তা জানান, “দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন অমান্য ও অন্যান্য অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। আইনের শাসন সমুন্নত রাখাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনসাধারণকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক পরিবহন ব্যবস্থার আওতায় আনতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের অভিযান এলাকায় সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।”
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন সকল যানবাহন মালিক ও চালকদের আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 