মো,ওমর ফারুক,চাঁদপুর:ওয়ারিশ যদি ১০০ বছর পর বৈধ দলিল নিয়ে তার জমিতে উপস্থিত হয় দলিল অনুসারে তার জমি সে ফিরে পাবে দলিল যার যায়গা তার।
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, জমির মালিকানার ক্ষেত্রে দলিলই সর্বোচ্চ প্রমাণ হিসেবে বিবেচিত হয়। এ কারণেই যদি কোনো ওয়ারিশ দীর্ঘ সময় পর— এমনকি ১০০ বছর পরও বৈধ দলিল নিয়ে তার পূর্বপুরুষের জমিতে উপস্থিত হন, তবে দলিল অনুযায়ী জমির অধিকার তিনি ফিরে পাবেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, দলিল হলো অখণ্ড প্রমাণপত্র। জমি কার দখলে আছে সেটি একটি বিষয় হলেও দলিল যার নামে, জমির মালিকানা তারই বৈধভাবে স্বীকৃত। অর্থাৎ ওয়ারিশ বৈধ কাগজপত্র হাজির করলে জমির মালিকানা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
একজন সিনিয়র আইনজীবী বলেন— “যদি ওয়ারিশ সঠিক দলিল প্রমাণ করতে পারেন, তবে শত বছর পরেও তিনি আদালতের মাধ্যমে তার জমি ফিরে পেতে পারেন। দলিল যার, জমি তার—এটাই আইনের মূলনীতি।”
দীর্ঘ সময় পরও ওয়ারিশের অধিকার বাতিল হয় না। দলিলের ভিত্তিতে জমির মালিকানা প্রমাণ করা গেলে, আইন অনুযায়ী সেই জমি ফিরে পাওয়ার নিশ্চয়তা রয়েছে। ফলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি সংরক্ষণে বৈধ দলিলপত্র রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 