ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ২৭ জন এবং এই সময়ের মধ্যে মারা গেছেন সাত জন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৮৪৬ জনের।
সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৪৯ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২ হাজার ১৭৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০ হাজার ১০২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৮১৪ জন। আর বাকি ৬ হাজার ২৮৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 