রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় দুর্নীতি দমনে কমিশনকে অনুসন্ধান ও তদন্তের কাজ দ্রুততার সঙ্গে শেষ করারও নির্দেশ দেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (১৫ জুন) দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরও বেশি কাজ করুন।’
তিনি দুর্নীতি দমনে কমিশনকে অনুসন্ধান ও তদন্তের কাজ দ্রুততার সঙ্গে শেষ করারও নির্দেশ দেন।
রাষ্টপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক, সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং বঙ্গভবনের সচিবরাও উপস্থিত ছিলেন।




রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে
কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে বাংলাদেশি আহসানুল হাফিজ মনোনীত
টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান 