নিউজ ডেস্ক:বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নতুন সভাপতি হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এ দুই শীর্ষপদে তাদের নির্বাচন করা হয়।
সভা শেষে জানানো হয়, পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দেশের পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করতে এই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 