বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বাবা পণ্ডিত বেনারাস তিওয়ারি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। সোমবার (২১ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ দুঃসংবাদ পাওয়ার পরই শুটিং ছেড়ে গ্রামের বাড়ি ফিরেছেন এ অভিনেতা।
এক সংবাদ বিবৃতির মাধ্যমে পঙ্কজের টিম তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করা হয়নি। জানা গেছে, এরই মধ্যে পঙ্কজ গোপালগঞ্জে গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছেন। সেখানেই তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতা নিজেই তার বাবার সৎকার করবেন।
সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠির বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি মারা গেছেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে। পঙ্কজ ত্রিপাঠি এই মুহূর্তে গোপালগঞ্জে নিজের গ্রামে দিকে রওনা হয়েছেন।’
জানা গেছে, উত্তরাখণ্ডে পঙ্কজের শুটিং চলাকালীন এই দুঃসংবাদ আসে। সঙ্গে সঙ্গেই তিনি সব ছেড়ে গ্রামের উদ্দেশে রওনা হন। অভিনেতাই নিজের বাবার সৎকার করবেন।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 