বিনোদন ডেস্কঃ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সমানে দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড-হলিউডে। এবার নতুন নজির গড়লেন সবচেয়ে বেশি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়ে। রাজামৌলির সিনেমা দিয়ে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হচ্ছেন প্রিয়াঙ্কা। দেশি গার্ল খ্যাত এই বিশ্ব সুন্দরীকে সাম্প্রতিক বছরগুলোতে বলিউডের কাজে তেমন দেখা যায় না। হলিউডেই বেশি মনযোগী এখন তিনি।
‘আরআরআর’ ছবিতে বিরাট সাফল্যের পর নির্মাতা রাজমৌলি নির্মাণ করতে যাচ্ছেন ‘এসএসএম ২৯’। শোনা যাচ্ছে বেশ আগেই রাজমৌলি প্রিয়াঙ্কাকে ছবির অফার দিয়েছিলেন। কিন্তু বেশি পারিশ্রমিক চেয়ে বসেন অভিনেত্রী। কিন্তু প্রিয়াঙ্কার চাহিদার কাছে হার মানতেই হলো পরিচালককে। খবর মতে, এই তারকা ৩০ কোটি ভারতীয় রুপিতে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বলিউডে এতো পারিশ্রমিকে এর আগে কোনো অভিনেত্রী কাজ পাননি।
এর আগে, প্রতি সিনেমা বাবদ ১৫-২০ কোটি রুপি নিতেন দীপিকা। তাকেও টপকে গেলেন প্রিয়াঙ্কা। নতুন সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন মহেশ বাবু।




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 