শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গতকাল সোমবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। সকালে আবার কেবিনে নেওয়া হয়।
সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। আজ বেলা ১১টায় আবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে খালেদা জিয়াকে বেশ কয়েক দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।




রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে
কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে বাংলাদেশি আহসানুল হাফিজ মনোনীত
টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান 