বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার উদ্যোগে নব-নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মোরাদকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর বলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়। যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী ও জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি মঞ্জু খাঁ।
এ সময় ভার্চ্যুয়ালী প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খাঁন।
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান তার বক্তব্যে বলেন, আজকের ইফতার মাহফিলে পুরো হলরুম লোকে লোকারণ্য হয়ে গেছে। তাতে বোঝা যাচ্ছে মালয়েশিয়া যুবদলের নেতৃবৃন্দ সবাই সুসংগঠিত এবং বিএনপি নেতৃবৃন্দ এটাকে স্বাগত জানায়।
এসময় তিনি নব-নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মোরাদের উদ্দেশে বলেন, নেতৃত্ব নির্বাচন ও নেতৃত্ব দেওয়া দুইটা দুই জিনিস। নেতা বানিয়ে দেওয়া সহজ কিন্তু নেতৃত্ব ধরে রাখা অনেক কঠিন। এ জন্য দায়িত্ব মানে শুধু চেয়ার না, দায়িত্ব হচ্ছে একটি কর্তব্য। দলের মধ্যে আত্মস্বীকৃতি, দলের প্রতি পূর্ণ ভালোবাসা এবং আদর্শ বুকে লালন করে বিএনপি মালয়েশিয়া এবং যুবদলের সমস্ত নেতৃবৃন্দের সাথে থেকে দলকে কিভাবে আরও সুসংগঠিত করা যায় সেই লক্ষ্যে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাজী সালাউদ্দিন, এম জে আলম, ফজলুল করিম সোহরাব, মামুন বিন আঃ মান্নান, কাজী সালাউদ্দিন, সুলতান বিন সিরাজ ও নূরে সিদ্দিক সূমন, জাসাস মালয়েশিয়া শাখার প্রতিষ্টাতা আহবায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, শেখ মোঃ লিটন, ইমন সাঈদ, রিকি রাব্বানী, মিরাজ মাঝি, মুরাদ সরকার, মোঃ সবুজ, সোহানুর রহমান সোহাগ, খোকন আলমগীর হোসেন, মেহেদী হাসান,বাপ্পি, মোঃ জনি, রিপন আহমেদসহ মালয়েশিয়া যুবদলের শাখা কমিটির নেতৃবৃন্দ।
পরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।




কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে বাংলাদেশি আহসানুল হাফিজ মনোনীত
টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি, 