জসিম রহমান, বিশেষ প্রতিনিধিঃ লেখক, কবি, প্রাবন্ধিক ও শিল্প সমালোচক সামছুল আলম সাদ্দামের “আমাদের ছোট রাসেল সোনা”। বইটি প্রকাশ করেছে বই বাজার প্রকাশনী৷ প্রচ্ছদ এঁকেছেন মাহাবুবুল আলম৷
সামছুল আলম সাদ্দামের জন্ম কুমিল্লার লক্ষীপদুয়ায়। বেড়ে ওঠা ঢাকাতেই৷ লেখেন বিশ্বাসের কথা- বাস্তবতার কথা৷ আইন পেশায় উচ্চশিক্ষা গ্রহণ করলেও প্রবল আগ্রহ সাহিত্যের নানা প্রসঙ্গ নিয়ে৷ ক্যারিয়ারের অনেকটা সময় কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় ল’ ফার্মে৷ তবে শৈশব থেকেই লেখার প্রতি প্রবল আগ্রহ তার সাহিত্যেপ্রেমী মনকে বাস্তবতার মরিচিকায় হারিয়ে যেতে দেয়নি৷ তার লেখায় রচনাশৈলীর বিচিত্র কৌশল আর গভীর জীবন বোধের রসায়ন বরাবরই পাঠক মহলে প্রসংশা কুড়িয়েছে৷
প্রায় দুই দশক ধরে আওয়ামী ছাত্র রাজনীতি একাল-সেকালের সাক্ষী সামছুল আলমও সাদ্দামের দেশসেরা নানা প্রকাশনা’ থেকে প্রায় দশটি বই প্রকাশ পেয়েছে৷ প্রাপ্তির ঝুড়িতে তুলেছেন একাধিক সন্মাননা৷ তার লেখা বইয়ের মাঝে আমার দেখা বঙ্গবন্ধু, জননেত্রী ও একটি বাংলাদেশ পাঠক মহলে জনপ্রিয়তার শীর্ষে৷ লেখালেখির পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনবোধ ও সাহিত্য দর্শন নিয়ে গবেষণা করছেন তিনি৷ তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন৷
বইটি দশ অধ্যায়ে মোট পৃষ্ঠা সংখ্যা ৯৫ টি। বইয়ের মুদ্রিত মূল্য ২৫০ টাকা৷ ২৫ শতাংশ ছাড়ে বইটি রকমারি ডটকমে এবং অরন্যক ডটকমে থেকেও সংগ্রহ করা যাবে।




রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে
কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে বাংলাদেশি আহসানুল হাফিজ মনোনীত
টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান 