মো,ওমর ফারুক:চাঁদপুরের হাজীগঞ্জে নিয়মনীতি উপেক্ষা করে পরিচালিত ৩টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অনিয়ম ও নিবন্ধন না থাকায় এসব প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা এবং দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে রোববার (৪ মে ২০২৫) দিনব্যাপী হাজীগঞ্জ বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
অভিযানে নিবন্ধন না থাকায় ফাতেহা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি সিলগালা করা হয়। একই সঙ্গে অনিয়ম ও লাইসেন্সজনিত ত্রুটির কারণে সূর্যের আলো ক্লিনিককেও সিলগালা করা হয়।
এছাড়াও, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মা জেনারেল হাসপাতালে ৫ হাজার টাকা, শাহজাহান মেমোরিয়াল এন্ড ট্রমা সেন্টারে ৩০ হাজার টাকা এবং পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান জানান, “জনস্বার্থে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালিত হয়েছে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, ভারপ্রাপ্ত স্যানিটারি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।
উল্লেখ্য, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ভবিষ্যতেও চালিয়ে যাবে উপজেলা প্রশাসন।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 