মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দেওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নিশ্চিত করেছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। এর পরেই জানালেন আরো এক বিস্ফোরকমূলক তথ্য। জানালেন, একবার নিজের মাকে মেরে হাসপাতালে পাঠিয়েছিলেন নোবেল।
নোবেলকে শোধরানোর জন্য কোনো চেষ্টা করা হয়েছিল কিনা, একটি সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে সালসাবিল বলেন, শুধু আমিই না। তার পরিবারও তাকে শোধরানোর চেষ্টা করেছে। সে সবাইকে মারধর করতো। তার মা-বাবা পর্যন্ত মার খেয়েছে তার হাতে। রাজধানীর নিকেতনের বাসায় থাকতে নিজ মাকে মেরে এমন অবস্থা করেছিল যে, অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিতে হয়েছিল।
সালসাবিল বলেন, আসলে যিনি মাদক নেন, তাকে আগে সিদ্ধান্ত নিতে হয়—আমি মাদক ছাড়ব কিনা। যদি সে মাদক ছাড়তে চায় তবেই সেটা সম্ভব।
তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে নোবেলের সম্পর্ক ভালো না। তাদের বিয়ের সময় ভালো ছিল। কিন্তু যখন সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং সবাইকে মারধর শুরু করে, সেই সময় থেকে খারাপ হয়ে যায় বলেও জানান সালসাবিল।
তিনি বলেন, নোবেলের বাবা আমাকে বলে দিয়েছেন, কেউ যদি কখনো নোবেল ও তার বাবা সম্পর্কে জানতে চায়, তখন যেন আমি বলি, তার বাবা ত্যাজ্যপুত্র করেছেন নোবেলকে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে নোবেলকে ডিভোর্স দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সালসাবিল। সেখানে তিনি জানান, মাদক না ছাড়ার জন্য তিনি ডিভোর্স দিয়েছেন নোভেলকে।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 