পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য জানিয়েছে বিসিবি।
সিরিজের তিনটি ম্যাচই চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ২৫, ২৭ ও ২৯ অক্টোবরের দিবারাত্রির ম্যাচগুলোতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
পাকিস্তানের বিপক্ষে ঘোষিত বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথী রানী।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 