সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামের একটি পোলভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটটি। অংশ নেয় ৬৪টি দেশ। ভোটের ক্ষেত্রে প্রতি রাউন্ডে দুটি দেশের জন্য রাখা হয় দুটি রিঅ্যাকশন বাটন (লাভ অথবা কেয়ার)। সেই টুর্নামেন্টের প্রতিটি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। একইভাবে ভোটের ফলাফলে মেগা ফাইনালে ওঠে আর্জেন্টিনাও।
শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত সেই ফাইনাল পোলে আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। ২১ ঘণ্টার অনলাইন ভোটের লড়াইয়ের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে রীতিমতো আকাশ-পাতাল ব্যবধান দুদলের। বাংলাদেশের প্রাপ্ত ভোট (রিঅ্যাকশন) ৯ লাখ ১৬ হাজারের বিপরীতে আলবিসেলেস্তেদের অর্জন মাত্র ১৯ হাজার।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 