নিউজ ডেস্ক:ঢাকা, ৩ মে: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ শনিবার এক সরকারি সফরে কাতার গেছেন।
সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মতবিনিময়ে অংশ নেবেন। এ সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
জেনারেল-ওয়াকার-উজ-জামান ২০২৪ সালের জুন মাসে সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশের ১৮তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছেন।
সফর শেষে তিনি আগামী ৫ মে বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে।




টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সৌদি আরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি 