শিমুল অধিকারী সুমন, হাইমচর প্রতিনিধিঃ চাঁদপুরের হাইমচরে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, ব্র্যাক হেলথ প্রজেক্ট ( বি এইচ পি) এর আওতায়, গ্রাম ডাক্তার, ফার্মাসিস্ট, স্যাকমো ও স্বাস্থ্য সহকারীদের নিয়ে যক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।
১৯ ফেব্রুয়ারি সকালে উপজেলার হাইমচর বাজারে, গ্রাম ডাক্তার, ফার্মাসিস্ট, স্যাকমো ও স্বাস্থ্য সহকারীদের নিয়ে যক্ষা বিষয়ক আলোচনা করা হয়েছে।ল্যাব টেকনোলজিস্ট, অমিত সরকার বলেন, যক্ষার জীবানু বাতাসে ছড়িয়ে পড়ে, রোগ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার জরুরী। উপসর্গ দেখা দিলে রোগীকে ল্যাব টেস্টের আওতায় নিয়ে আসতে সকলের সহযোগিতা কামনা করছি।
ব্র্যাক এর মাঠ কর্মকর্তা, হুমায়ন কবির বলেন, গ্রাম গঞ্জ পাড়া মহল্লায় ঘুরে ঘুরে গ্রাম্য ডাক্তার সহ সকলের সহযোগিতা রোগী সনাক্তর চেষ্টা অব্যাহত আছে। আমারা প্রতিটি গ্রামে ৫৮ জন স্বাস্থ্য সেবিকার মাধ্যমে দুর্গম এরিয়া থেকে ১১টি কফ সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে বর্তমানে ১৩৬ জন রোগীর চিকিৎসা চলমান রয়েছে। এরমধ্যে ঔষধ প্রতিরোধী রোগী ২ জন, পুরুষ ৭২ জন, মহিলা ৬২ জন, শিশু ২ জন। আমাদের কর্মীর সহায়তায় ব্র্যাক এর পক্ষ থেকে ওষুধ বিতরণ ও কর্মীর সম্মুখে ওষুধ খাওযানো নিশ্চিত করতে সব সময় আমরা কাজ করে যাচ্ছি।
ব্রাক এর প্রোগ্রাম অফিসার আব্দুল বাতেন বলেন, আমরা ব্র্যাকের পক্ষ থেকে ১ জন প্রোগ্রাম অফিসার, ৩ জন ফিল্ড অফিসার, ১ জন কমিউনিটি হেলথ ওয়ার্কার, ৫৮ জন স্বাস্থ্য সেবিকা নিয়ে পুরো উপজেলায় যক্ষা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ড: আব্দুল্লাহ আল মামুন বলেন, যক্ষা এখন আর মরণ ব্যাধি নয়। নিয়মিত চিকিৎসায় যক্ষা নিরাময় সম্ভব তবে যক্ষা রোগী শনাক্ত করা সকলের সামাজিক নৈতিক দায়িত্ব। হাইমচরে শিশুরা আক্রান্ত হলেও তুলনামূলক রোগী পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে যক্ষা রোগী শনাক্তকরণে সহযোগিতা না করেন তাহলে যক্ষার নির্মূল করা সম্ভব নয়। যক্ষা এক রোগী থেকে একাধিক রোগীর মধ্যে ছড়িয়ে যাওয়ায় রোগী সনাক্ত করা অত্যন্ত জরুরি। সনাক্ত করা রোগীর আশেপাশের সকলকেই যক্ষার পরীক্ষা করাও অত্যন্ত জরুরী। তাই হাইমচর উপজেলা যক্ষা মুক্ত করতে হলে সকলকেই এগিয়ে আসতে হবে রোগী সনাক্তকরণে সহযোগিতার মাধ্যমে। শনাক্ত হলেই যক্ষা নির্মূল করা সম্ভব।
উক্ত সভায় গ্রাম ডাক্তার, ফার্মাসিস্ট, স্যাকমো সহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 