মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে শাহিনা বেগম (৪০) ও মোস্তুফা গাজী (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে বিশেষ টিমটি এই অভিযান পরিচালনা করে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম জানিয়েছেন, মাদক দমন ও জনসাধারণকে সুরক্ষা দিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।




মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
মালয়েশিয়ায় প্রীতি ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব
রূপালি পর্দার ‘থালাপতি বিজয়’ এখন চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী
মাশরাফী বিন মোর্তজাকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে 