শুক্রবার ০৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দুর্ঘটনা: ৩৮ ঘণ্টা পরও জ্ঞান ফেরেনি কলেজছাত্রী প্রেমার

নিউজ ডেস্ক:চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দু র্ঘটনার ৩৮ ঘণ্টা পার হলেও কলেজছাত্রী তাসনিয়া ইসলাম প্রেমার জ্ঞান ফেরেনি।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণে বাঁচলেও, তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

Ad

চিকিৎসকরা জানিয়েছেন, প্রেমা এখনো শঙ্কামুক্ত নন।